২-৩ দিন হল মুম্বাইয়ের বস্তি থেকে উঠে আসা ছবিটি ৮টি অস্কার পেল। অনিল কাপুর ছিলেন। ছিলেন আরও কিছু ভারতীয় মুখ। পর্দার সামনে এবং আড়ালে। এমন কি শুনেছিলাম বলিউডের এক পরিচালকও নাকি এই ছবিটি পরিচালনা করার দৌড়ে ছিলেন। শুনতে খারাপ লাগলেও এটা সত্যি যে কোনও ভারতীয় পরিচালক ছবিটি বানালে দুনিয়াজোড়া এই জয়-জয়কার সম্ভব হত না। বরং সাবানা আজ়মীর [...]