আঠেরো

by Adrita Kar on June 3, 2010 · 1 comment

in কবিতা,বাংলা,Creative,Poetry

dedicated to my cousin who will turn 18 soon

খাতার ভাঁজে শুকনো গাছের পাতা

আমার তুমি শুধিয়েছিলে নাম?

নামটি আমার রামধনুকে আঁকা

খুলে দেখ নীল আকাশের খাম…..

বিকেলবেলার ভীরু কোকিল ডাকা

এখন আমি মেঘের সাথে উড়ি

কারুর ভয়ে ভয় করি না জেনো

আমি এখন লাটাই ছাড়া ঘুড়ি……

ছোট কাকার মোটরবাইক তুমি

জেনো আমি সওযার হতে পারি

যতই ওজন হক না কেন বইয়ের

পীঠের ব্যাগ তো আর লাগে না ভারী

ঠোঁটের উপর মৃদু গোফের রেখা

আমায় নিয়ে ভয় পেও না কিছু

মাগো তুমি জানতে কী আজ আমি

বাবার চেয়ে আর এক ইঞ্চি উঁচু ?

পাশের বাড়ির রাজকন্যে শোনো….

আর কটা দিন সবুর করে থেকো-

আসছে মাসে আঠের হতে দাও….

আমায় ছাড়া চলবে না দিন, দেখো !

{ 1 comment… read it below or add one }

Nipon June 3, 2010 at 2:19 AM

Cool! You have portrayed the essence of adolescence in such simple yet touching words.

Reply

Leave a Comment